জাতীয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ

অনলাইন ও অফলাইন হুফফাজ ও নূরানী প্রশিক্ষণ কেন্দ্র

ঘরে বসেই অনলাইনে অথবা সরাসরি আমাদের ক্যাম্পাসে এসে দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে হুফফাজ, ক্বিরাআত, নূরানী ও মুয়াল্লিম প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযোগ।

অগ্রিম সিট বুকিং করুন

আমাদের অর্জন

আল্লাহর রহমতে দীর্ঘদিন ধরে কুরআনের খেদমতে আমাদের কিছু সফলতা

১২,০০০+

শিক্ষার্থী

৪০+

দক্ষ প্রশিক্ষক

৬৪

জেলায় কার্যক্রম

৯৫%

সফলতার হার

আমাদের সম্পর্কে

জাতীয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ

الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين

ভূমিকা

সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দিশারী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), তাঁর পবিত্র পরিবারবর্গ এবং সকল সাহাবায়ে কেরামের উপর।

বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ মুসলিম অধ্যুষিত দেশ। এ দেশের মানুষের অন্তরে পবিত্র কুরআনের প্রতি গভীর ভালোবাসা ও কুরআন শিক্ষার প্রবল আগ্রহ বিদ্যমান। ফলে দেশে অসংখ্য হিফজ মাদরাসা ও বিপুল সংখ্যক হাফেজে কুরআন তৈরি হচ্ছে।

কিন্তু দীর্ঘদিন ধরে দেশের অধিকাংশ হিফজ মাদরাসা একটি সুসংগঠিত নীতিমালা ও সমন্বিত শিক্ষাব্যবস্থার অভাবে বিচ্ছিন্নভাবে পরিচালিত হয়ে আসছিল। একই সঙ্গে শুদ্ধ কুরআন তিলাওয়াত, নূরানী শিক্ষা এবং আরবি, বাংলা, ইংরেজি, গণিত ও সুন্দর হাতের লেখার সমন্বিত প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে আলাদাভাবে ভর্তি হতে হতো। এতে সময়, অর্থ ও শ্রম—সবই বেশি ব্যয় হতো।

এই বাস্তবতা উপলব্ধি করে দেশের ও আন্তর্জাতিক পর্যায়ের একদল অভিজ্ঞ ক্বারী, হাফেজ ও দ্বীনি ব্যক্তিত্বের পরামর্শে প্রতিষ্ঠিত হয় জাতীয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।

🎯 আমাদের লক্ষ্য

  • ✔ সহীহ ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের প্রসার ঘটানো।
  • ✔ হিফজ মাদরাসার শিক্ষার মান উন্নয়ন করা।
  • ✔ দক্ষ, আদর্শ ও যোগ্য হাফেজ, ক্বারী এবং নূরানী শিক্ষক তৈরি করা।
  • ✔ শিশু, কিশোর ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ কুরআন শিক্ষা পৌঁছে দেওয়া।
  • ✔ আরবি, বাংলা, ইংরেজি, গণিত ও সুন্দর হাতের লেখার সমন্বিত প্রশিক্ষণ।
  • ✔ দেশব্যাপী একটি মানসম্মত ও যুগোপযোগী কুরআনী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

🕌 আমাদের কার্যক্রম

  • 📖 জাতীয় হুফফাজুল কুরআন প্রশিক্ষণ
  • 👨‍🏫 নূরানী মুয়াল্লিম ও মুয়াল্লিমা প্রশিক্ষণ
  • 🎙 সহীহ কুরআন তিলাওয়াত প্রশিক্ষণ
  • 📝 আরবি, বাংলা, ইংরেজি, গণিত ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ

🤲দোয়ার মোহতাজ🤲

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের খেদমত, দ্বীনি শিক্ষা বিস্তার এবং এই মহতী কাজে আন্তরিকভাবে অংশগ্রহণ করার তাওফীক দান করুন। আমীন।

আমাদের প্রশিক্ষণসমূহ

আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারবেন।

📖 নূরানী প্রশিক্ষণ

শিশু ও বড়দের জন্য সম্পূর্ণ নূরানী কোর্স।

🕌 হুফফাজ প্রশিক্ষণ

আন্তর্জাতিক মানের হিফজ প্রশিক্ষণ।

🎙️ ক্বিরাআত ও তাজবিদ

সহীহ তিলাওয়াত ও তাজবিদ শিক্ষা।

👳 মুয়াল্লিম প্রশিক্ষণ

দক্ষ শিক্ষক তৈরির বিশেষ প্রশিক্ষণ।

🏫 অফলাইন ক্লাস

প্রতিষ্ঠানে এসে সরাসরি ক্লাস করার সুযোগ।

🌍 অনলাইন ক্লাস

দেশ-বিদেশ থেকে লাইভ অনলাইন ক্লাস।

আমাদের সম্মানিত প্রশিক্ষকবৃন্দ

অভিজ্ঞ, দেশ-বিদেশে সুপরিচিত এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষকদের সমন্বয়ে পরিচালিত আমাদের প্রশিক্ষণ কার্যক্রম।

আন্তর্জাতিক মাশ্শাক উস্তাযুল-হুফফাজ

শায়েখ ক্বারী হাসান মাহমুদ খাঁন আজহারী

চেয়ারম্যান
উপমহাদেশের প্রখ্যাত আলেমে কুরআন উস্তাযুল-হুফফাজ

ক্বারী আহমাদ আব্দুল হক্ক হাফিঃ

তা'লিমী মুরব্বী

উস্তাযুল-হুফফাজ শায়েখ ক্বারী ইলিয়াস লাহোরী হাফিঃ

হুফফাজ সিনিয়র প্রশিক্ষক ও প্রধান উপদেষ্টা

শায়েখ ক্বারী সাঈদুর রহমান যশোরী হাফিঃ

সিফাতের দরস প্রদান করবেন

ক্বারী জহিরুল ইসলাম সাহেব

হুফফাজ সিনিয়র প্রশিক্ষক ও উপদেষ্টা

ক্বারী এ.কে.এম. ফিরোজ সাহেব

হুফফাজ সিনিয়র ক্বিরাত ও উপদেষ্টা

ক্বারী আব্দুল কাদের সাহেব হাফিঃ

হুফফাজ সিনিয়র প্রশিক্ষক

আন্তর্জাতিক ক্বারী শহিদুল ইসলাম শাহাত সাহেব

ক্বিরাত মাক্বামাত প্রশিক্ষক

শায়েখ ক্বারী সাইফুল ইসলাম পারভেজ

হুফফাজ প্রশিক্ষক

আন্তর্জাতিক ক্বারী হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া সাহেব হাফিঃ

হদর ও ক্বিরাত প্রশিক্ষক

আন্তর্জাতিক ক্বারী এনামুল হাসান সাদী

হদর ও ক্বিরাত প্রশিক্ষক

শায়েখ ক্বারী মাহবুবুর রহমান সাহেব

হুফফাজ প্রশিক্ষক

শায়েখ ক্বারী সাজ্জাদ বিন ইউসুফ

সিফাতের প্রশিক্ষক

শায়েখ ক্বারী হাম্মাদ আন নূরী

নূরানী প্রধান প্রশিক্ষক

শাইখ ক্বারী সাইফুল ইসলাম সাইফী

নূরানী সিনিয়র প্রশিক্ষক

শায়েখ ক্বারী আব্দুর রহমান সাহেব নোয়াখালী

হিফজ বিভাগের জন্য তরবিয়তী ক্লাস করাবেন

কেন আমাদের কেন্দ্র বেছে নেবেন?

আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক ক্বারী সাহেবগণদের অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ আমরা মানসম্মত কুরআনী শিক্ষা সুন্নতি আমলি পরিবেশ নিশ্চিত করি আলহামদুলিল্লাহ্, তাছাড়া দেশের একমাত্র মূল প্রশিক্ষণ কেন্দ্র শুধু মাত্র এটাই

🎓

অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক

দেশ বিদেশের পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক এবং হাজারো মুয়াল্লিমদের ওস্তাদ দীর্ঘদিনের অভিজ্ঞ প্রশিক্ষক, কারী ও দক্ষ মুয়াল্লিমদের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

💻

সরাসরি (অফলাইন) ও অনলাইন

বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করার সুবর্ণ সুযোগ।

📜

সনদ প্রদান

সফলভাবে কোর্স সম্পন্নকারীদের অফিসিয়ালি সরকার অনুমোদিত সনদ (সার্টিফিকেট) প্রদান করা হয়।

🕌

দ্বীনি পরিবেশ

ছাত্র গঠন, ইহতিমামের দায়িত্ব, শিক্ষকের দায়ীত্ব ও কর্তব্য, ছাত্র শাসন না করে কৌশলে পড়া আদায় করার কৌশল, শিক্ষকের স্থায়িত্ব করণ ইত্যাদি, আমলি পরিবেশ আদর্শ শিক্ষা ও চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

যোগাযোগ করুন

জাতীয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাথে যোগাযোগ করুন।

অফিসের ঠিকানা

📍 ঢাকা, বাংলাদেশ

📞 01955-848886

📧 info@nhqfbd.org

🌐 www.nhqfbd.org

🛣️ যাতায়াত নির্দেশনা

দেশের যে কোনো স্থান থেকে ঢাকা, যাত্রাবাড়ী, দক্ষিণ কাজলা, ফাতেমা পেট্রোল পাম্প আসবেন। ফুটওভার ব্রিজের বিপরীত পাশে, তাহফিজুল কুরআন মাদরাসার পাশে (মেইন রোডের দক্ষিণে) অবস্থিত জাতীয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ

📞 ঠিকানা খুঁজে পেতে সমস্যা হলে সরাসরি কল করুন:
01955-848886
প্রয়োজনে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করবেন, ইনশাআল্লাহ।

💬